হরি হে তুমি আমার সকল হবে কবে

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

হরি হে, তুমি আমার সকল হবে কবে?

আমার মনের মাঝে ভবের কাজে

মালিক হয়ে রবে-কবে?

আমার সকল সুখে সকল দুখে

তোমার চরণ ধরব বুকে,

কন্ঠ আমার সকল কথায় তোমার কথাই ক’বে।

কিনব যাহা ভবের হাটে;

আনব তোমার চরণ বাটে;

তোমার কাছে হে মহাজন, সবই বাঁধা রবে-কবে?

আমি স্বার্থ-প্রাচীর করে খাড়া

গড়ব যখন আপন কারা

বজ্র হয়ে তুমি তারে ভাঙবে ভীষণ রবে।

পায়ে যখন ঠেলবে সবাই,

তোমার পায়ে পাইব ঠাঁই;

জগতের সকল আপন হতে আপন হবে-কবে?

শেষে ফিরব যখন সন্ধ্যাবেলা

সাঙ্গ করে ভবের খেলা

জননী হয়ে তখন কোল বাড়ায়ে লবে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *