হল এই সুখলাভ

লালু নন্দলাল

1 min read September 17, 2026

হল এই সুখলাভ,

পিরিতে চিরদিন গেল কাঁদিতে।।

হয়েছে না হবে কলঙ্ক আমার,

গিয়েছে না যাবে কুল।

ডুবেছি না ডুব দিয়ে দেখি পাতাল কতদূর

শেষে এই হল, কান্ডারি পালাল,

তরণি লাগিল ভাসিতে।।

ধন প্রাণ যৌবন দিয়ে,

শরণ লইলাম যার,

তবু তার মন পাওয়া আমার হল ভার।

না পুরিল সাধ,

উদয়ে বিচ্ছেদ,

মিছে পরিবাদ জগতে।।

—————-

লালু নন্দলাল

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন লালু নন্দলাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *