হায়রে লুকাইয়া কয়দিন রই

উকিল মুন্সি

1 min read September 17, 2026

হায়রে লুকাইয়া কয়দিন রই

দুটানা পিরিতের জ্বালা

কেমনে প্রাণে সইগো

লুকাইয়া কয় দিন রই।।

দুই দিনের প্রেম হইলে পরে

থাকতাম আমি আড়ে আড়ে গো।

প্রাণ সপেছি জন্মান্তরে

আউরী দিবাম কইগো।।

সাচ্ছা দুধের দধি বলে

চুন লইলাম মুখে মুখে তুলে গো।

জলেতে মুখ দ্বিগুণ জ্বলে

শীতল কিসে হইগো।।

বল্লে কি হয় মুখের বুলে

কাম করতে হয় কলাকৌশলে গো

উকিল বলে ধান না দিলে

চুঁছায় কি আর হবে খৈ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান উকিল মুন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *