
হায় হায় প্রেমে পড়লে।
বার মাসই গান সবাই গান
কোন মাসেই প্রেম হইলো না
আমার কোন মাসেই প্রেম হইলো না
কী করি উপায়।। (আরে)
বৈশাখেতে হইলো না প্রেম জৈষ্ঠ গেল চলে
পাকনা আমের রসের মজা জুটলো না কপালে
আষাঢ় গেল শ্রাবন গেল বৃষ্টি হইলো অতি
আইলো না কেউ আমার পাশে হইয়া মাথার ছাতি
ভাদ্র আর আশিন মইরা গেলাম গরমে
সে গরমের শীতলপাটি কে দেবে আমায়।।
কার্তিক অঘ্রাণ ধানের গন্ধ লাগে বড় মিঠা
খাইতে ভাল লাগে না আর নানির হাতে পিঠা।
একলা ঘরে রাইত কাটে না দারুন পৌষ মাঘে
চুলা ভর্তি আগুন আছে তবু ঠান্ডা লাগে
ফাল্গুন আর চৈত মাসে *** যার আশে
সে শুধু কোত মারে টোপ গিলানো দায়।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
