
হে মদিনার নাইয়া!
ভবনদীর তুফান ভারী
করো করো পার।
তোমার দয়ায় তরে গেল লাখো গুনাহ্গার
করো করো পার॥
পারের কড়ি নাই হে আমার হয়নি নামাজ রোজা
আমি কূলে এসে বসে আছি নিয়ে পাপের বোঝা
‘য়্যা রসুল আমায় পার করো’ বলে কাঁদি জারেজার॥
তোমার নাম গেয়েছি শুধু কেঁদে সুবহশাম
তরিবার মোর নাই তো পুঁজি বিনা তোমার নাম।
হাতারোবার দরিয়াতে ডুবে যদি মরি
ছাড়ব না মোর পারের আশা তোমার চরণ-তরি,
সবার শেষে পার যেন হয় এই খিদমতগার ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
