হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে–

তুমি শুনিতে কি পাও?

আখেরি নবী প্রিয় আল-আরবি বারেক ফিরে চাও।।

পিঁজরার পাখি সম অন্ধকারায়

বন্ধ থাকি’ এ জীবন কেটে’ যায়;

কাঁদে প্রাণ ছুটে যেতে তব মদিনায়

মরণের এই জিঞ্জির খুলে’ দাও।।

ফতেমার মেয়েদের হেরি’ আঁখি-নীর

বেহেশতে কেমনে আছ তুমি থির!

যেতে নারি মসজিদে শুনিয়া আজান,

বাহিরে ওয়াজ হয়, ঘরে কাঁদে প্রাণ

ঝুটা এই বোরখার হোক অবসান–

আঁধারে হেরেমে আশা-আলোক দেখাও।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *