
অকূল নদীর ঢেউ দেখে ডরাই
অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই ॥
সঙ্গী নাই আমি একেলা ধরছি পাড়ি সন্ধ্যাবেলা রে
ভরসা মুর্শিদ মৌলা দেই দয়াল নামের দোহাই ॥
সামনে ভীষণও নিদান এ বিপদে কে করবে ত্রাণ রে
সাঁঝ করে আসিবে তুফান, নাম বিনে ভরসা নাই ॥
আবদুল করিম দায় ঠেকেছে দরদি কে ভবে আছে রে
দেও সংবাদ মুর্শিদের কাছে মরণকালে চরণ চাই ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
