অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে।।ধু।।
নদীয়াপুরী ডুবু ডুবু শাস্তিপুর ভাসিয়াছে।। চি।।
ব্রজলীলা সাঙ্গ কইরে রসরাজ হইলেন গৌরাঙ্গ
হে রাধাভাবের প্ৰেমতরঙ্গ নদিয়ে আসিয়াছে।।১।।
পূর্বরাগে মেঘ সাজিল, বারি পূর্বদিকে বরষিল হে
প্ৰেমজলে জগৎ ভাসাইল বাকি কে আছে।।২।।
রাধা নামে বাদাম দিয়ে কৃষ্ণ নামের সাইর গাইয়ে হে
চলছে বহিয়ে রসিক নাইয়ে রাধারমণ বৈসে রইয়েছে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *