
অনুরাগ বিনে কি সাধন হয়।
সে তো শুধু মুখের কথা ন।।
তার সাক্ষী দেখ চাতক রে
ও সে কোট সাধনে যায় মরে
চাতক অন্য বারি খায় না রে
থাকে মেঘের জল আশায়।।
বনের পশু হনুমান
রাম বিনে তার নাই ধিয়ান
মুদিলেও তার দু'নয়ন
অন্যরূপ না ফিরে চায়।।
রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা এল চাম-কেঠোতে
এমন সাধন করে কত মহতে
কেবল লালন কূলে কূলে বায়।।
———————
বাংলার বাউল ও বাউল গান, পৃ.৫৩
অনুরাগ নইলে কি সাধন হয়
শুধু মুখের কথা নয়।।
তার সাক্ষী চাতক পাখি রে
কোট সাধনে যায় রে মরে
অন্য বারি খায় না রে
থাকে মেঘের জল আশায়।।
বনের পশু ভক্ত হনুমান
রাম বিনে তার নাই ধিয়ান
নিরিখে রেখে ঐ চরণের 'পর
অন্যরূপ না ফিরে চায়।।
রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা এল চামড়ার কোটাতে
কত মহৎ তারে সাধলে রে
লালন কূলে কূলে বায়।।
———————-
–বাউল কবি লালন শাহ, পৃ. ২৯২
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
