আইল রে আইল গৌর, নিতাই সঙ্গে লইয়া

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

আইল রে আইল গৌর, নিতাই সঙ্গে লইয়া।।ধু।।
ভাসাইল নদিয়াপুরী প্ৰেমবন্যা দিয়া।।চি।।
ষোল নাম বত্ৰিশ অক্ষর দীক্ষা মিশাইয়া।
হরি নামের ধ্বনি শুনি ভুবন জুড়িয়া।।১।।
অজপাতে সখাগণে তত্ত্ব জানাইয়া।
চেতন করিল জীবরে চৈতন্যমন্ত্ৰ দিয়া।।২।।
হীন রাধারমণ বলে মনেতে ভাবিয়া।
লোকনাথের চক্ষু অন্ধ হইল কর্ম দোষ জানিয়া।।৩।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *