আগে কি সুন্দর দিন কাটাইতাম

প্রাণ কৃষ্ণ

1 min read May 13, 2020

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর ঘাটু গান গাইতাম আমরা
মিলিয়া বাউলা গান আর ঘাটু গান গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
বর্ষা যখন হইতো, গাজীর গান আইতো
রঙে-ঢঙে গাইতো, আনন্দ পাইতাম
বর্ষা যখন হইতো, গাজীর গান আইতো
রঙে-ঢঙে গাইতো, আনন্দ পাইতাম
বাউলা গান, ঘাটু গান, আনন্দের তুফান
বাউলা গান, ঘাটু গান, আনন্দের তুফান
গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আমরা
গাইয়া সারি গান নাও দৌড়াইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
হিন্দু বাড়িন্ত যাত্রা গান হইতো
নিমন্ত্রণ দিতো, আমরা যাইতাম
হিন্দু বাড়িন্ত যাত্রা গান হইতো
নিমন্ত্রণ দিতো, আমরা যাইতাম
কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার
কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার
আমরা কি তার খবর নিতাম
হায় রে, আমরা কি তার খবর নিতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে
গরিব কাঙালে আমরা বিচার পাইতাম
বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে
গরিব কাঙালে আমরা বিচার পাইতাম
মানুষ ছিলো সরল, ছিলো ধর্ম বল
মানুষ ছিলো সরল, ছিলো ধর্ম বল
এখন সবাই পাগল বড়লোক হইতাম
হায় রে, এখন সবাই পাগল বড়লোক হইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
করি সে ভাবনা, সেই দিন কি পাবো না
ছিলো বাসনা সুখি হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দীনহীন, কোন পথে যাইতাম
হায় রে, করিম দীনহীন, কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর ঘাটু গান গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম…

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali প্রাণ কৃষ্ণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *