
আজব রং ফকিরি সাধা সোহাগিনী সাঁই।
ও তার চুপিসারি ফকিরি ভেক কে বুঝিবে রাই।।
সর্বকেশী মুখে দাড়ি
চরণে তার চুড়ি শাড়ি
কোথা হতে এল সিড়ি
জানতে উচিত চাই।।
ফকিরি গোরের মাঝার
দেখ হে করিয়া বিচার
ও সে সাধা সোহাগী সবার
আধ ঘর শুনতে পাই।।
সাধা সোহাগিনীর ভাবে
প্রকৃতি হইতে হবে
সাঁই লালন কয়, মন পাবি তবে
ভাব সমুদ্রে থাই।।
—
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৪০-৪১
লালন-গীতিকা, পৃ. ৩০৫-০৬
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
