আজি এ ভারত লজ্জিত হে (স্বদেশ)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

আজি এ ভারত লজ্জিত হে,
হীনতাপঙ্কে মজ্জিত হে ॥
নাহি পৌরুষ, নাহি বিচারণা, কঠিন তপস্যা, সত্যসাধনা–
অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্মবিবর্জিত হে ॥
ধিক্‌কৃত লাঞ্ছিত পৃথ্বী ‘পরে, ধূলিবিলুন্ঠিত সুপ্তিভরে–
রুদ্র, তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে ॥
পর্বতে প্রান্তরে নগরে গ্রামে জাগ্রত ভারত ব্রহ্মের নামে,
পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সজ্জিত হে ॥

—

স্বরবিতান ৪৭

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *