আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

মিঁয়া কী মল্লার – কাওয়ালি

আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে

গুর দেয়া-গরজন কাঁপে হিয়া ঘনঘন

শনশন কাঁদে বায়ু নীপ-কাননে॥

অন্ধ নিশীথ, মন খোঁজে কারে আঁধারে,

অন্ধ নয়ন ঝরে শাওন-বারিধারে।

ভাঙিয়া দুয়ার মম এসো এসো প্রিয়তম,

শ্বসিছে বাহির ঘর ভেজা পবনে॥

কার চোখে এত জল ঝরে দিক প্লাবিয়া,

সহিতে না পারি কাঁদে ‘চোখ গেল’ পাপিয়া।

কাহার কাজল-আঁখি চাহি মোর নয়নে

ঝুরেছিল একা রাতে কবে কোন্ শাওনে,

আজি এ বাদল ঝড়ে সেই আঁখি মনে পড়ে,

বিজলি খুঁজিছে তারে নভ-আঙনে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *