
আজি শুভদিনে পিতার ভবনে
অমৃত সদনে চলো যাই
চলো চলো, চলো ভাই।।
না জানি সেথা কত সুখ মিলিবে
আনন্দের নিকেতনে।
চলো চলো, চলো যাই।।
মহোৎসবে ত্রিভুবন মাতিল
কী আনন্দ উথলিল–
চলো চলো, চলো ভাই।।
দেবলোকে উঠিয়াছে জয়গান
গাহো সবে একতান–
বলো সবে জয়-জয়।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
