
আজি স্বর্গ-আবাস তুমি এসো ছাড়ি।
আজি বরষে বরষা বিরহ বারি।
আজি ফুল নাহিক মধুগন্ধ,
মলয়ে নাহিক মৃদুমন্দ,
জীবনে নাহিক গীতছন্দ-
তোমারে ছাড়ি।
মোর এ ভালোবাসা পাবে না নন্দনে,
উঠে নি এত সুধা সাগর মন্থনে,
না জানি নিশি যাপ, কতই ক্রন্দনে
আমারে ছাড়ি।
সেথায় নাহিক আত্ম-বলিদান,
মিছে কলহ, মিছে অভিমান,
বিরহ বেদন, বিরহ অবসান-
সেথা রবে কেমন করি?
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
