আজ আমায় কৌপীন দে গো ভারতী গোঁসাই

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

আজ আমায় কৌপীন দে গো ভারতী গোঁসাই

কাঙাল হব, মেঙে খাব রাজ-রাজ্যের আর কার্য নাই।।

এমনি যদি নাহি পারি

ভিক্ষার ছলে বলবো হরি

এই বাসনা মনে করি

বলিব নাম ঠাঁই-অঠাঁই।

সাধুশাস্ত্রে জানা গেল

সুখ চেয়ে সোয়াস্তি ভাল

খাই বা না খাই নিষ্কলহ

তাতে যদি মুক্তি পাই।

স্বপ্নে যেমন রাজ-রাজ্য পায়

ঘুম ভাঙিলে সব মিথ্যা হয়

এমনি জান সংসারময়

লালন ফকির কেঁদে কয়।।

————-

বাউল কবি লালন শাহ, পৃ. ৩০১

শ্রীচৈতন্য কেশব ভারতীর নিকট সন্ন্যাসধর্মে দীক্ষা নিয়েছিলেন। এতে গানটির চৈতন্যদেবের উক্তি বলে প্রতিভাত হয়। তবে সাধারণভাবে জগত-সংসার অনিত্য, স্বপ্নবত অলীক ও মিথ্যা-এরূপ নৈরাশ্যবাদী মনোভাবও ব্যক্ত হয়েছে। এজন্য গানটি ‘বিবিধ’ শ্রেণীভুক্ত করা হয়েছে। এটি ‘গৌরতত্ত্বে’রও অন্তর্ভুক্ত হতে পারে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *