আনন্দময়ী মাগো সদানন্দে হাস তুমি

হেমন্ত মুখোপাধ্যায়।

Lyricist: অনিল বাগচী Composer: অনিল বাগচী। 1 min read September 17, 2026

আনন্দময়ী মাগো সদানন্দে হাস তুমি
আলোয় কভু দাও না ধরা
আঁধারে মা আস তুমি।
বাহিরে তোমায় দেখে
বজ্ৰপ্ৰাণা সবাই কহে
নামে তুমি মা ভয়ংকরী
প্রাণে স্নেহের গঙ্গা বহে।
অশিবেরে দমন করে মা
জীবের দুঃখ নাশ তুমি।।
এই যে দেহ কে বলে মা
অষ্টধাতু দিয়ে গড়া
এ পরাণে জানি মাগো
তোমার নামের মন্ত্র ভরা।
আনন্দ সায়র মাঝে
হৃদকমলে ভাস তুমি।।

***
‘সাধক কমলাকান্ত’ কথাচিত্রের গান।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি হেমন্ত মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *