আমরা খাব মুড়কি মুড়ি

চন্দ্রবিন্দু

1 min read September 17, 2026

আমরা খাব মুড়কি মুড়ি

তোমরা চিকেন চাউ

তোমরা হলে এসেনশিয়াল

আমরা হলাম ফাউ

তোমরা খাওয়াও গনেশকে দুধ

ইঁদুরকে দাও কোক

আর রিমোট ঘোরাও ইচ্ছেমতন

হাঘরে দর্শক

খেলছে শচীন, খেলছে শচীন

মারছে শচীন ছয়

খেলছে শচীন, খেলছে শচীন

মারছে শচীন চার

পান্তা ভাতে হাড় হাভাতে

পাবদা মাছের ঝোল

নেটি পেটি ক্যাবলা টেটি (এই লাইনটা কারো মনে আছে?)

বঙ্গনারীর কোল

ছুটছে টাবু, ছুটছে কাজল

দেখ সে নদীয়ায়

পুচকে ছানার উত্তেজনা

মাল্টিমিডিয়ায়

(খেলছে শচীন … )

উড়ছে টাকা, ঘুরছে চাকা

হারছে পাকিস্তান

খাবদাব কলকলাব

পুষব হনুমান

আমিও দাদা রাজপেয়াদা

হচ্ছি হাতেমতাই

আর তোমরা যাকে করছ বিয়ে

আমিও তাকে চাই

(খেলছে শচীন .. )

ঝগড়াঝাঁটি দাঁতকপাটি

বিধানসভায় ঘুম

রাস্তাজুড়ে আস্তাকুঁড়ে

খাচ্ছি বেমালুম

কালকে ছিলাম মোহনবাগান

আজকে এয়ারটেল (?)

ডুগডুগি বানইল মোরে

ভানুমতির খেল

(খেলছে শচীন … )

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ব্যান্ড সঙ্গীত চন্দ্রবিন্দু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *