আমাকে একটি দোয়েল বলেছে

মোহাম্মদ রফিকউজ্জামান

Lyricist: মোহাম্মদ রফিকউজ্জামান 1 min read September 17, 2026

আমাকে একটি দোয়েল বলেছে
এই বন ছেড়ে গেলে গান ভুলে যাবো,
এমন সবুজ আর কোথায় পাবো ।।
কোথায় পাবো আমাকে?

আমিও এক গানের পাখি
হাজার পাখির সুর শিখে তো
গায় আমার এই প্রাণের পাখি ।
সেই দোয়েলটাকে তাইতো বলেছি
আমি সারা জীবন এমন সুরে গান শোনাবো ।।

একটি নদী বলেছে
এই তীর ছেড়ে গেলে প্রেম ভুলে যাবো
এমন ছবি আর কোথায় পাবো?
কোথায় পাবো আমাকে?

আমিও এক নদীর মতন
হাজার প্রাণের প্রেম নিয়ে তো
এই হৃদয়ের সুরের স্বপন ।
সেই নদীটাকে তাই তো বলেছি
আমি ভালোবেসে সবার মনে মন ছোঁয়াবো ।।

*

গান – আমাকে একটি দোয়েল বলেছে
লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali মোহাম্মদ রফিকউজ্জামান রুনা লায়লা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *