
আমায় তুমি ডাক দিলে কে ওগো অজানা
এলোমেলো উতল হলো আমার ভাবনা ॥
আজ বাতাস দিশেহারা
তাই পাতায় পাতায় সাড়া
কানে কানে বলে গেল তোমার ঠিকানা ॥
তোমার আঁখির নীল সাগরে রংধনুকের ছায়া
আমার চোখে আঁকল যেন স্বপ্নমধুর মায়া।
ঐ সুদূর নীলাকাশে
বলাকারা কী আভাসে
মেঘে মেঘে উড়ে যেতে মেলেছে ডানা ॥
পরশমণি (৬ সেপ্টেম্বর ১৯৬৮)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
