আমায় বলো গো সজনী তোরা

নাঈম মিয়া

1 min read September 17, 2026

আমায় বলো গো সজনী তোরা
কোথায় গেল মনচুরা
বাঁচিবো না এই যৌবনে
আমি তারে ছাড়া -সজনী সই।।

ভাঙা মনে আনমনে
অন্যে কী হয় জোড়া
রসিক প্রেমে পাগল যেজন
হইয়া যায় মরা- সজনী সই।।

কুল সপিঁয়া আমি তারে
হইলাম কুলহারা
কুলহারা কলঙ্কি বলে
হইলাম জগৎসারা-সজনী সই।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
প্রেম রোগে যার ধরা
ঔষুধী কী বন্ধু বিনে
পাইবে বসুন্ধরা -সজনী সই।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *