আমারে ভেঙে ভেঙে করহে তোমার তরী

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

আমারে ভেঙে ভেঙে করহে তোমার তরী;

যাতে হয় মনোমত তেমনি করে লও হে গড়ি।

এ তরুতে নাই ফুল ফল,

শিকড়গুলি বাড়ছে কেবল;

দিয়ে আঘাত জীবন মূলে,

লও হে তারে ছিন্ন করি।

শক্র তারে করবে ব’লে

ফেলে রেখো রৌদ্রে জলে;

পুড়িয়ে তারে কোরো বাঁকা,

যখন তুমি গড়বে তরী।

যাদের ধন আছে অপার

সোনার নায়ে কোরো হে পার;

আমার বুকে করিও পার,

যাদের নাইকো পারের কড়ি।

তোমার ওই মাঝগাঙে

এ তরীটি যদি ভাঙে,

তবে সেই অতল তলে

আমার কুড়িয়ে নিও হে শ্রীহরি।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *