আমার কাদা মাখা সারা হলো

যাদুবিন্দু

1 min read September 17, 2026

আমার কাদা মাখা সারা হ’লো।

ধর্মমাছ ধরব ব’লে নামলাম জলে,

ভক্তি-জাল ছিঁড়ে গেল।

কুসঙ্গে সঙ্গ নিলাম,

কুক্ষণে জাল নামালাম,

বিল ঘুণে যদি পাই চাঁদা পুঁটি

লোভ-চিলে লয়ে গেলো।

আর মাছ ধরায়

আর ধর্ম সে সত্য সে

ধর্ম বিলে তু রসিক ভাসবি জলে

একটি জাল ফেলে

তারাই মাছ ধরল ভাল

হিংসা নিন্দা ঘুচবি দীন

এ একটি কতগুলো।

পাঁচটি ভূত নেমে গেছে

ভয়ে পাণ চমকে গেছে

আরো বাকি জন ষোল

যাদুবিন্দু চরণ ভুলে

হয়েছে এলোমেলো।

———-

যাদুবিন্দু

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান যাদুবিন্দু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *