আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুখটি

গাজী মাজহারুল আনোয়ার

Movie: বাবলু Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: আনোয়ার পারভেজ 1 min read September 17, 2026

আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুখটি
লেখাপড়া শিখে তুমি অনেক বড় হবে
ধন্য ছেলে বলবে তোমায় তখন জেনো সবে ।।

হাইকোর্টের ঐ জজ-ব্যারিষ্টার হবে আমার ভাই
সত্য ন্যায়ের পথ ধরে চলবে যে সদাই ।
ছোট বড় সবাইকে যে বুকে টেনে লবে
ধন্য ছেলে বলবে তোমায় তখন জেনো সবে ।।

বাবার আদর ভায়ের স্নেহ নাই বা পেলে ভাই
সাহস নিয়ে এগিয়ে চলো ভয়ের কিছু নাই ।
বোনটি তোমার সুখে দুঃখে সাথে সাথে রবে
বিপদ যদি আসে কভু মাথা পেতে নেবে ।।

*

গান – আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুখটি
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার শাহনাজ রহমতুল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *