আমার মনের দুঃখ যত গো সখি প্রাণবন্ধে জানে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

আমার মনের দুঃখ যত গো
সখি প্রাণবন্ধে জানে
প্রাণবন্ধুর বিচ্ছেদে আমার
দুঃখ বয়ে আনে গো
সখি প্রাণবন্ধে জানে ॥

কুলনাশা বাঁশির ধ্বনি
আসে যখন কানে
উদাসিনী করে মোরে
বন্ধুর বাঁশির গানে গো
সখি প্রাণবন্ধে জানে ॥

বিচ্ছেদ জ্বালা বড় জ্বালা
সয় না আমার প্রাণে
করিম বলে বন্ধু পাইলে
কাজ নাই কুলমানে গো
সখি প্রাণবন্ধে জানে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *