
আমি কালো বলে কৃষ্ণ কয়ে করলে অবহেলা
তবে রাধার সনে কে করিত প্রেমের লীলাখেলা।।
আমি কালো বলে মান করিয়া বাসলে না মোরে ভালো
তবে কেনো কালো কোকিলের গান শোনো বলো।
এই কালো হইলো জগত ভালা, কইরো না তার হেলা।।
এই কালোর জন্য একদিন কাঁদবে তোমার পরাণখানি
কালো হয় মাথার কেশ কালো চোখের মণি।
এই কালার মধ্যে মন রাখো কইরো না অবহেলা।।
কাছে আসো মান ভাঙাবো, শোনো পল্লীবালা
কালো যতই হই না আমি, মনটা কিন্তু ধলা।
মাসুদ তোমায় ভালোবেসে পরাবে প্রেমের মালা।।
কথা – মাসুদুল হক
সুর – খায়রুল ওয়াসী
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
