আমি গানকে ভালোবেসেছি

গাজী মাজহারুল আনোয়ার

Lyricist: গাজী মাজহারুল আনোয়ার, Composer: আনোয়ার পারভেজ, 1 min read September 17, 2026

আমি গানকে ভালোবেসেছি
এত গান নিয়ে তাই এসেছি
আজ সুরে সুরে মন উজাড় করে
দেব গানে ভরে এই পৃথিবীরে ॥

বাতাস যখন আকুল হবে সবুজ বনের মাঝে
এ গান যেন নিবিড় হয়ে মরমে তার বাজে
স্বরলিপি থাকবে লেখা স্মৃতির পাতা ঘিরে ॥

যখন আমি হারিয়ে যাব অনেক দূরের দেশে
এ গান যেন ধরার বুকে ফাগুন নিয়ে আসে
পথিক পাখি তাই তো গেয়ে কুলায় যাবে ফিরে ॥

কত যে মিনতি (১৯ জুন ১৯৭০)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গাজী মাজহারুল আনোয়ার শাহনাজ রহমতউল্লাহ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *