আমি চেয়েছি তোমায় সেকি মোর অপরাধ

ধনঞ্জয় ভট্টাচার্য

Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: সতীনাথ মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

আমি চেয়েছি তোমায়–

সেকি মোর অপরাধ

শুধু এ জীবনে নয়, এ যেন আমার,

কত জনমের সাধ।

নেভা দীপ সম, নিজেরে লুকায়ে রাখি

দূরে দূরে সরে থাকি।

পাছে মোর কাছে এলে, কেউ যদি বলে

তুমি কলঙ্কী চাঁদ।

সূর্যের পানে, চেয়ে চেয়ে ভরে,

সূর্যমুখীর বুক।

তাইতো তোমায়, দূর হতে দেখি,

সেই যে আমার সুখ।

কি যে ব্যথা মোর,সে শুধু আমি জানি,

হার তবু নাহি মানি।

পথ চাওয়া মোর, নয়ন নিমেষে

নামেনা তো অবসাদ।

———

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক ধনঞ্জয় ভট্টাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *