আমি ডুরি-ছেঁড়া ঘুড়ির মতন

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

চাষার গান

ঝুমুর কাহারবা

আমি ডুরি-ছেঁড়া ঘুড়ির মতন

চলছি উড়ে প্রাণ সই॥

ছুটি ঊর্ধ্বশ্বাসে ঝড়-বাতাসে

পড়ব কোতায় কেমনে কই॥

তোর থেকে লো চলে এসে

আমার বুকের পাঁজরা গেছে খসে,

সেই ভাঙা বুকের খাপরা ভরে

কুল কাঠেরই আগুন বই॥

কাঁদিয়ে তোরে ও প্রেয়সী,

তোরও চেয়ে কাঁদছি বেশি,

আমার পাকা ধানের খেতে আমি

আপন হাতে দিলাম মই॥

তোর কাঁদনের গাঙের তীরে,

আমি নৌকা বেয়ে আসব ফিরে,

তুই ভেজে রাখিস দুখের তাতে

মন-আখাতে প্রেমের খই॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *