
আমি তোমার আশায় আছি
দিও দেখা আমারে
আমি কাঙ্গাল অন্নহারা
সর্বহারা তোমার ও দরবারে।।
দয়াল তুমি, অঙ্গ তোমার
দয়াতে ভরা
কাঁদতে কাঁদতে আমি আজ
হইলাম দিশেহারা
একবার দেখা দিও দয়াল
তুমি অভাগারে।।
তুমি দয়াল সহায় থাইকো
অসহায়ের সাথে
তুমি ছাড়া কেউ নাই আমার
এই জগতে
সততার জ্যোতি দাও রহমান
মনের আন্ধারে।।
তোমার লাগি মনমাঝারে
সদা জায়গা খোলা
আইস তুমি হইলে দয়া
দিও মনে দোলা
দয়া হইলে দেইখ আইসা
পাগল নাঈমেরে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
