
আমি তোমার পুতুল বন্ধু
তুমি আশিক দেওয়ানা
তোমার নামে করলাম জীবন বন্দনা।।
তোমার ইশারায় হাঁসি বাঁচি
মুখের মাঝে লই দানা
জানিনা তুমি দেখতে কেমন
ওগো অনন্যা।।
মনখানা তোমায় সঁপেছি
ভালোবাসার ঘর বেঁধেছি
তুমি আমার মনমাঝি
আঁকি প্রেমের আল্পনা।।
তোমার প্রেমে মশগুল আমি
হইয়াছি আত্মহারা
প্রেমের ঘরে তুমি থেকো
ডুকতে আমার নাই মানা।।
সকল কিছু ইতি বন্ধু
বারে বারে চাই পানা
নাঈম বলে দয়াল তুমি
সঠিক দিশার কল্পনা।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
