আমি বন্ধুর অপেক্ষাতে সই গো- আছি দিবারাতি

নাঈম মিয়া

1 min read September 17, 2026

আমি বন্ধুর অপেক্ষাতে
সই গো- আছি দিবারাতি
প্রাণ সোহাগি গেলে ছাড়ি
কে হবে যৌবন সাথি।।

দেখিতে মোর জাগে সাধ
বন্ধুর চাঁদবদন
মনে আমার চায় তাহারে
করে রাখতে আপন- সই গো।।

মন চায় কেবল তাহার তরে
আমি সদা কাঁদি
নয়নের জল কালো কাজল দিয়া
তাহার ছবি আঁকি – সই গো।।

আমার হৃদয় কাঁদে,কাঁদে হিয়া
কাঁদেরে অন্তর
প্রাণের প্রিয়তম আসে না
হইলো রইয়া পর- সই গো।।

মুখে মোর লহে না অন্ন
হলো হৃদয় বালুচর
কত শয্যা বাসি হলো
আসলো না মনচুর- সই গো।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
আমি নিত্যি নিত্যি
বন্ধু আর আসবে না কাছে
কাটলো বুঝি সুতি – সই গো।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *