আর বাণিজ্যে কি বাসনা

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

প্রসাদী সুর – একতালা।

আর বাণিজ্যে কি বাসনা।
ওরে আমার মন বল না॥
ওরে ঋণী আছেন ব্রহ্মময়ী, সুখে সাধ সেই লহনা॥
ব্যজনে পবন বাস, চালনেতে সুপ্রকাশ,
মন রে ওরে, শরীরস্থা ব্রহ্মময়ী, নিদ্রিতা জন্মাও চেতনা॥
কাণে যদি ঢোকে জল, বার করে যে জানে কল,
মন রে ওরে, সে জলে মিশায়ে জল,
ঐহিকের এরূপ ভাবনা॥
ঘরে আছে মহারত্ন ভ্রান্তিক্রমে কাঁচে যত্ন,
মন রে ওরে, শ্রীনাথদত্ত, কর তত্ত্ব
কলের কপাট খোল না॥
অপূর্ব জন্মিল নাতি, বুড়া-দাদা-দিদি-ঘাতী,
মন রে ওরে, জনম-মরণাশৌচ, সন্ধ্যা পূজা বিড়ম্বনা॥
প্রসাদ বলে বারে বারে, না চিনিলে আপনারে,
মন রে ওরে, সিন্দূর বিধবার ভালে,
মরি কিবা বিবেচনা॥

প্রসাদী – একতালা

আর বাণিজ্যে কি বাসনা।
ওরে আমার মন বলনা॥
ওরে ঋণী আছেন ব্রহ্মময়ী, সুখে সাধ সেই হ’লনা॥
ব্যজনে পবন বাস, চালনেতে সুপ্রকাশ।
মনরে, ওরে শরীরস্থা ব্রহ্মময়ী, নিদ্রিতা জন্মাও চেতনা॥
কানে যদি ঢোকে জল, বার করে যে জানে কল,
মনরে, ওরে সে জলে মিশায়ে জল, ঐহিকের এরূপ ভাবনা।
ঘরে আছে মহারত্ন, ভ্রান্তিক্রমে কাচে যত্ন;
মনরে, ওরে শ্রীনাথ দত্ত ধর তত্ত্ব কলের কপাট খোলনা॥
অপূর্ব জন্মিল নাতি, বুড়া-দাদা-দিদি-ঘাতী,
মনরে, ওরে জনম মরণাশৌচ, সন্ধ্যাপূজা বিড়ম্বনা॥
প্রসাদ বলে বারে বারে, না চিনিলে আপনারে,
মনরে, ওরে সিন্দুর বিধবার ভালে, মরি কিবা বিবেচনা

আর বাণিজ্যে কি বাসনা।
ওরে আমার মন বলনা॥
ঋণী আছেন ব্রহ্মময়ী, সুখে সাধ সেই লহনা।
ব্যজনে পবন বাস, চালনেতে সুপ্রকাশ,
মনরে ওরে, শরীরস্থা ব্রহ্মময়ী নিদ্রিতা জন্মাও চেতনা
কাণে যদি ঢোকে জল, বার করে যে জানে কল,
মনরে ওরে, সে জলে মিশায়ে জল, ঐহিকের এরূপ ভাবনা
ঘরে আছে মহারত্ন, ভ্রান্তিক্রমে কাঁচে যত্ন,
মনরে ওরে, শ্রীনাথ দত্ত কর তত্ত্ব, কলের কপাট খোলনা
অপূর্ব জন্মিল নাতি, বুড়া-দাদা-দিদি-ঘাতী,
মনরে ওরে, জন্ম মরণাশৌচ, সন্ধ্যা পূজা বিড়ম্বনা।
প্রসাদ বলে বারে বারে, না চিনিলে আপনারে,
মনরে ওরে, সিন্দুর বিধবার ভালে, মরি কিবা বিবেচনা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *