
প্রসাদী সুর – একতালা।
আর ভুলালে ভুলব না গো।
আমি অভয় পদ সার করেছি,
ভয়ে হেলব দুলব না গো॥
বিষয়ে আসক্ত হয়ে, বিষের কূপে উলব না গো।
সুখ দুঃখ ভেবে সমান, মনের আগুন তুলবো না গো॥
ধনলোভে মত্ত হয়ে, দ্বারে দ্বারে বুলব না গো।
আশাবায়ুগ্রস্ত হয়ে, মনের কথা খুলব না গো॥
মায়াপাশে বদ্ধ হয়ে, প্রেমের গাছে ঝুলব না গো।
রামপ্রসাদ বলে দুধ খেয়েছি,
ঘোলে মিশে ঘুলব না গো॥
প্রসাদী – একতালা
আর ভুলালে ভুলবো না গো।
আমি অভয় পদ সার করেছি, ভয়ে হেলব দুলব না গো॥
বিষয়ে আসক্ত হয়ে বিষের কূপে উলব না গো।
সুখদুঃখ ভেবে সমান, মনের আগুন তুলব না গো॥
ধনলাভে মত্ত হয়ে, দ্বারে দ্বারে বুলব না গো।
আশাবায়ুগ্রস্ত হয়ে মনের কথা খুলব না গো॥
মায়াপাশে বদ্ধ হয়ে, প্রেমের গাছে ঝুলব না গো।
রামপ্রসাদ বলে দুধ খেয়েছি, ঘোলে মিশে ঘুলব না গো॥
আর ভুলালে ভুলবনা গো।
আমি অভয়পদ সার কোরেছি ভয়ে হেলব দুলবো
না গো॥
বিষয়ে আসক্ত হোয়ে বিষের কূপে উলবো না গো।
সুখ দুঃখ ভেবে সমান মনের আগুন তুলবো না গো
ধনলোভে মত্ত হোয়ে দ্বারে দ্বারে বুলবো না গো।
আশাবায়ুগ্রস্ত হোয়ে মনের কথা খুলবো না গো॥
মায়াপাশে বন্দ হোয়ে প্রেমের গাছে ঝুলবো না গো
রামপ্রসাদ বলে দুধ খেয়েছি ঘোলে মিশে ঘুলবো
না গো॥
আর ভুলালে ভুলবো না গো।
আমি অভয় পদ সার করেছি, ভয়ে হেলবো দুলবো না গো॥
বিষয়ে আসক্ত হ’য়ে, বিষের কূপে উলবো না গো।
সুখ দুঃখ ভেবে সমান, মনের আগুন তুলবো না গো॥
ধন-লোভে মত্ত হ’য়ে, দ্বারে দ্বারে বুলবো না গো।
আশা-বায়ুগ্রস্ত হ’য়ে, মনের কথা খুলবো না গো॥
মায়া-পাশে বদ্ধ হ’য়ে প্রেমের গাছে ঝুলবো না গো।
রামপ্রসাদ বলে, দুধ খেয়েছি, ঘোলে মিশে ঘুলবো না গো॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
