আর লুকাবি কোথায় মা কালী

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বাগেশ্রী একতালা

আর লুকাবি কোথায় মা কালী।

আমার বিশ্ব-ভুবন আঁধার করে

তোর রূপে মা সব ডুবালি॥

আমার সুখের গৃহ শ্মশান করে

বেড়াস মা তায় আগুন জ্বালি

আমায় দুঃখ দেওয়ার ছলে মা তোর

ভুবন-ভরা রূপ দেখালি॥

আমি পূজা করে পাইনি তোরে

এবার চোখের জলে এলি,

আমার বুকের ব্যথায় আসন পাতা

বস মা সেথা দুখ-দুলালি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *