আসলেন বাবা শাহজালাল সিলেট প্রদেশেতে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

আসলেন বাবা শাহজালাল
সিলেট প্রদেশেতে
ধন্য করলেন সিলেটভূমি
আপন পরশেতে।।

ছিলো বাবার মহালীলা
দেখায়েছেন কত খেলা,খেলা—–
তারই কাছে সত্যের মেলা
দেখিবে পাক রওজাতে।।

যদি পাই বাবার দরশন
ধন্য হবে অভাগা জীবন
আলোতে মাখিতাম যৌবন
অনাহারির অঙ্গতে।।

কত ভক্তের আশা মনে
রহেছে অপেক্ষার ধ্যানে
পাগলে বাবার দরশনে
থাকতাম সুখেতে।।

ছিলেন মগ্ন খোদার প্রেমে
খোদার ছবি আঁকলেন মনে
কয় ভাবিয়া নাঈম মিয়া
দমেতে দমেতে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *