
আহাদে আহমদ এসে নবী নামটি
জানালে।
যে তনে করিলে সৃষ্টি, সে তন কোথায় রাখিলে৷
আহাদ
নামে পরওয়ার
আহমদ নাম হল যার
জন্ম-মৃত্যু হয় যদি তার
শরার আইন কৈ চলে৷
নবী যারে মানিতে হয়
উচিত বটে তাই চিনে লয়
পুরুষ কি প্রকৃতি কয়
সৃষ্টি
সৃজন-কালে।।
আহাদ নামে কেন ভাই
মানব-লীলা করেন সাঁই
লালন বলে, তবে কেন যাই
অদেখা ভাবুক দলে।।
————
বাউল কবি লালন শাহ, পৃ. ১৬২-৬৩; লালন-গীতিকা, পৃ. ১৯১ (শব্দগত সামান্য কথান্তর আছে।)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
