ইন্দিল মঞ্জিল ঘরে কাজল কৌটা ঘিরিয়া

বাংলা গান

1 min read September 17, 2026

ইন্দিল মঞ্জিল ঘরে কাজল কৌটা ঘিরিয়া

পাশা খেলাইন বা দামান্দে বিবি সামনে লইয়া

পাশা খেলাইন বা দামান্দে বালি সামনে লইয়া।

পাশা যে খেলাও বা দামান্দ বিবি সামনে লইয়া

তুমি যদি হারো বা দামান্দ তি করিবায় দান?

আমি যদি হারি গো কইন্যা মাথার পাগড়ী করবো দান।

তুমি যদি হারো গো কইন্যা কি করিবায় দান?

আমি যদি হারি বা দামান্দ নতুন যৌবন করবো দান।

পাশা যে খেলাইন গো কইন্যা হারোইন বারে বার

হেলিয়া দুলিয়া পড়ইন সুস্বামীর পায়।

ইন্দিল মঞ্জিল ঘরে কাজল কৌটা ঘিরিয়া

পাশা খেলাইন বা দামান্দে বিবি সামনে লইয়া।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *