এই নীল নীল নিঃসীম নিরজনে

ফেরদৌসী রহমান,

Lyricist: সৈয়দ শামসুল হক, Composer: সত্য সাহা, 1 min read September 17, 2026

এই নীল নীল নিঃসীম নিরজনে
গুনগুন মধু গুঞ্জনে
শরমে মরমে দাও দোলা,
যেন কত পথ ওগো চলেছি
কত সুরে গান গেয়েছি
বিজনে দুজনে সারা বেলা ॥

জানি না কখন তুমি আমারই হলে
কখন ছড়াল সোনা মেঘের কোলে
হারানো আমাকে আমি পেয়েছি কখন
কখন জীবন হলো ফুলের মেলা ॥

এ সুখী হৃদয় তবে অচেনা সে কি
আঁখি মেলে সমুখে যে তোমারে দেখি
সবই যেন সুন্দর বলে মনে হয়
তুমি আছ তাই আমি নই একেলা ॥

ছদ্মবেশী (২৯ মে ১৯৭০)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি ফেরদৌসী রহমান, সৈয়দ শামসুল হক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *