এই রং-বেরং-এর খেলার মাঝে

তপন সিংহ

Movie: সুরের আগুন Lyricist: তপন সিংহ 1 min read September 17, 2026

এই রং-বেরং-এর খেলার মাঝে

. দেখতে পাই যে তারে |

তার রিনি ঝিনি নূপুর শুনে

. দেখতে পাই যে তারে |

আমার চোখের দেখা নাইবা হল

. মন যে তারই দেওয়া

সেই মনের মাঝে সুরে সুরে

. তারই গান যে গাওয়া |

তাই নয়ন আমার নেইতো তবু

. এলেম যে তার দ্বারে

যেখানে আলোর কমল উঠল ফুটে

. আঁধার পারাবারে |

পথের ধারে ফুলের হাসি

নদীর তীরে ঢেউ-এর হাসি

আকাশ ভরা তারার হাসি

বাতাস ভরা মধুর হাসি

এই জীবনের কান্না রাশি

. নাইবা জানি নাইবা শুনি

দুঃখের কথা হোকনা সারা

. কান্না হাসি তারই জানি |

আমি হাসি তুমি হাস

. হাসি নিয়ে দেখব তারে |

—————

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি তপন সিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *