এই সোনালি ভোরে লুকোচুরি খেলা হাসি

আলমগীর জলিল

Lyricist: আলমগীর জলিল, Composer: খান আতাউর রহমান, 1 min read September 17, 2026

এই সোনালি ভোরে লুকোচুরি খেলা হাসি
ময়ূরী মনে ঝুমকো হাওয়ায় এই যে আমি ভালোবাসি ॥

মধুমালতির একটু দোলায়
উতলা পরান সুর খুঁজে পায়
কনকচাঁপা পাপড়ি মেলে অনুরাগে বাজে বাঁশি ॥

বলো কে সে আমায় এমন মালায় জড়াল
কেন সূর্যমুখী ফোটার আগে হৃদয় ভরাল।

প্রজাপতিদের একটু ছোঁয়ায়
প্রণয়ে পাপিয়া কারে কাছে চায়
রাজহংসীর পাখায় মন গানে গানে যায় ভাসি ॥

সূর্যস্নান (৫ জানুয়ারি ১৯৬২)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আলমগীর জলিল মাহবুবা রহমান,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *