একটি কাগজ কিনে নিন

মোহাম্মদ মনিরুজ্জামান

Lyricist: মোহাম্মদ মনিরুজ্জামান, Composer: রবীন ঘোষ, 1 min read September 17, 2026

একটি কাগজ কিনে নিন
আপনার ক্ষতি হবে না
আমার কেটে যাবে দিন
গরম খবর পড়ে নিন
একটি কাগজ কিনে নিন
বড় বড় মানুষের বড় বড় খবর হয়
ছোট ছোট মানুষের নেই কোনো পরিচয়।।

কেউ তো ফিরে দেখে না, কেউ তো ভুলে ডাকে না
আমায় কিছু পয়সা দিন, আপনার ক্ষতি হবে না
একটি কাগজ কিনে নিন
এত বড় শহরের অলিগলি ঘুরে যাই
হায় এ গরিবের আশা কেন মিছে হয়।।

কেউ তো কভু খোঁজে না, ব্যথা যে কেউ বোঝে না
কাগজ কিনে পয়সা দিন, আপনার ক্ষতি হবে না
আমার কেটে যাবে দিন
বড় বড় সাহেবের গাড়িঘোড়া ছুটে যায়
ফুটপাতে অভাগার পেট চলা বড় দায় ॥

সবাই পায়ে ঠেলে যায়, আমরা কেন অসহায়
আমায় কিছু পয়সা দিন, আপনার ক্ষতি হবে না
একটি কাগজ কিনে নিন
বড় বড় মানুষের বড় বড় আশা হয়
কেন হায় গরিবের চোখে শুধু ধাঁধা রয় ॥

নাচের পুতুল (৮ জানুয়ারি ১৯৭১)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি মোহাম্মদ মনিরুজ্জামান শিমুল বিল্লাহ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *