একদিন তো চলে যাবো

1 min read May 29, 2020

একদিন তো চলে যাবো দুঃখ পেয়ো না
হাসি মুখে থেকো যেন কেঁদো না।।
স্মৃতিগুলো খুঁজে নিতে ভুল করো না
অন্তরে গেঁথে রেখো ছিঁড়ে ফেলো না।
একদিন তো চলে যাবো দুঃখ পেয়ো না
হাসি মুখে থেকো যেন কেঁদো না।।

হেসে খেলে ক্ষণ বয়ে গেছে কত না
নীরবে কেঁদেছি কত কেউতো জানে না।।
কষ্ট-জ্বালা সবই আছে বলা যাবে না
এই নিয়ে যাবো চলে মন ভেঙ্গো না।
একদিন তো চলে যাবো দুঃখ পেয়ো না
হাসি মুখে থেকো যেন কেঁদো না।।

স্বপ্ন কত এলো গেলো পূরণ হল না
মাটি চাপা রেখেছি সুপ্ত বাসনা।।
পরবাসী মনটা শুধু করে ঝামেলা
কখন হারিয়ে যাবো তাও জানি না।
একদিন তো চলে যাবো দুঃখ পেয়ো না
হাসি মুখে থেকো যেন কেঁদো না।।
স্মৃতিগুলো খুঁজে নিতে ভুল করো না
অন্তরে গেঁথে রেখো ছিঁড়ে ফেলো না।
একদিন তো চলে যাবো দুঃখ পেয়ো না
হাসি মুখে থেকো যেন কেঁদো না।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *