
এক দিন মনে রভস কাজ।
মালিনী হইল রসিক রাজ।।
ফুলমালা গাঁথি ঝুলায়ে হাতে।
”কে নিবে, কে নিবে” ফুকারে পথে।।
তুরিতে আইলা ভানুর বাড়ী।
রাই কহে ”কত লইবে কড়ি?”
মালিনী লইয়া নিভৃতে বসি।
মালা মূল করে ঈষৎ হাসি।।
মালিনী কহয়ে ”সাজাই আগে।
পাছে দিবা কড়ি যতেক লাগে।।”
এত কহি মালা পরায় গলে।
বদন চুম্বন করিল ছলে।।
বুঝিয়া নাগরী ধরিলা করে।
”এত টীটপনা আসিয়া ঘরে?”
নাগর কহয়ে ”নহি যে পর।”
চণ্ডীদাস কহে কি কর ডর।।
————–
শ্রীকৃষ্ণের স্বয়ং দৌত্য ।। সুহিনী ।।
রভস – রহস্য। রাজ – কৃষ্ণ। ফুকারে – চিৎকার করে। মূল – মূল্য, দাম। টীটপনা – চতুরতা।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
