
এমন একটা সময় ছিলো
মায়াবী রাত নিঝুম ছিলো
তখন আকাশে ছিলো তারা
চাদের আলোর ফোয়ারা
তোমার হাতে হাত ছিলো
হৃদয়ে গুঞ্জন চলছিলো
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে
তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।।
এমন একটা হৃদয় ছিলো
সুখগুলো বাস করছিলো
সুনিপুন অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে
এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালোবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন আজ অচেনা হলে
চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সব কিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে
তোমার, আমার
পথ আজ চলে গেছে দুরে
কোথাও
সীমাহীন অজানায়।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
