
এমন মজা হয় না গায়ে সোনার গয়না
বুবুমনির বিয়ে হবে বাজবে কত বাজনা ॥
আজকে বুবুর মুখে হাসি কালকে বুবুর বিয়ে
বর আসবে পালকি চড়ে বকুল তলা দিয়ে
বর আসতে দেব না
বুবুর কাছে নেব না
ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা ॥
ও বুবু দেখ দুলা ভাইয়ের কত্ত বড় দাড়ি
তার সঙ্গে কালকে যাবি মজার শ্বশুরবাড়ি
আর কী তবে ভাবনা
একটা কথা রাখ না
ও বুবু তোর লাল শাড়িটা আমায় দিয়ে যা না ॥
সুতরাং (২২ এপ্রিল ১৯৬৪)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
