এলোমেলো বাতাসে

1 min read May 29, 2020

এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ীর আঁচল,
কখন যেনো মেখে দিয়েছে এই দু’চোখে ভালবাসার কাজল ।।

জানিনা কখন হারিয়েছি মন
হারিয়ে ফেলেছি আমাকে ।।
এমন হয় না কি শুধু ভালবাসবে
দেখা না পেলে হয় দু’চোখ সজল

এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ীর আঁচল,
কখন যেনো মেখে দিয়েছে এই দু’চোখে ভালবাসার কাজল ।।

আজো সারাক্ষন খুলে বাতায়ন কতনা খুঁজেছি তোমাকে ।।
কি বা ক্ষতি বলো তুমি কাছে আসলে
মোছালে দু’চোখের অশ্রু সকল

এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ীর আঁচল,
কখন যেনো মেখে দিয়েছে এই দু’চোখে ভালবাসার কাজল ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *