এল আবার ঈদ ফিরে এল আবার ঈদ

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

এল আবার ঈদ ফিরে এল আবার ঈদ–

চলো ঈদগাহে।

যাহার আশায় চোখে মোদের ছিল না রে নিঁদ।

চলো ঈদগাহে।।

শিয়া-সুন্নি লা-মজহাবি একই জামায়াতে

এই ঈদ মোবারক মিলিবে এক সাথে,

ভাই পাবে ভাইকে বুকে, হাত মিলাবে হাতে;

আজ এক আকাশের নীচে মোদের একই সে মসজিদ।

চলো ঈদগাহে।।

ঈদ এনেছে দুনিয়ার শিরিন বেহেশতি,

দুশমনে আজ গলায় ধরে পাতাব ভাই দোস্তি,

জাকাত দেবো ভোগ-বিলাস আজ গোম্বা বদমস্তি,

প্রাণের তশতরিতে ভরে বিলাব তৌহিদ।

চলো ঈদগাহে।।

আজিকার এ ঈদের খুশি বিলাব সকলে,

আজের মতো সবার সাথে মিলব গলে গলে,

আজের মতো জীবন পথে চলব দল দলে

প্রীতি দিয়ে বিশ্ব -নিখিল করব রে মুরিদ

চলো ঈদগাহে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *