এসো এসো তব যাত্রা-পথে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

টোরি – কাওয়ালি

এসো এসো তব যাত্রা-পথে

শুভ বিজয়-রথে

ডাকে দূর সাথি।

মোরা তোমার লাগি হেথা রহিব জাগি

তব সাজায়ে বাসর জ্বালি আশায় বাতি॥

হেরো গো বিকীর্ণ শত শুভ চিহ্ণ

পথ-পাশে নগর-বাটে,

সবৎসা ধেনু গোখুর-রেণু

উড়ায়ে চলে দূর মাঠে।

দক্ষিণ-আবর্তবহ্ণি,

পূর্ণঘট-কাঁখে তন্বী।

দোলে পুষ্পমালা, ঝলে শুক্লা রাতি॥

হেরো পতাকা দোলে দূর তোরণ-তলে,

গজ তুরগ চলে।

শুক্লা ধানের হেরো মঞ্জরী ওই,

এসো কল্যাণী গো

আনো নব প্রভাতি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *